EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

দুই শতাধিক মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

দুই শতাধিক মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ

ছবি: ডেইলি সান

অ অ

‘শুভ কাজে সবার পাশে’—এই প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে দুই শতাধিক ছিন্নমূল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সেখানে অবস্থানরত ছিন্নমূল, অসহায়, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন সংগঠনের সদস্যরা। খাবার পেয়ে তাঁদের অনেকের মুখে দেখা যায় স্বস্তি ও আনন্দের ছাপ।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা কমিটির সহসভাপতি আহসান হাবীব তুহিন ও শাহিনা জোয়ারদার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুজ্জামান ছোটন, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার এবং কার্যকরী সদস্য ছায়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্য।

বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা তরিকুল ইসলাম জেন্টু বলেন, মানবিকতার চর্চা কোনো নির্দিষ্ট দিন বা উপলক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনের সময়ে তাঁদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। মানুষের মুখে হাসি ফোটানো এবং পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন দৃঢ় করতে বসুন্ধরা শুভসংঘ নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়োজকেরা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চাও আরও বিস্তৃত হবে।

আরও পড়ুন