EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

কুড়িগ্রামে কিডনি আক্রান্ত রিয়াজুলের পাশে বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

কুড়িগ্রামে কিডনি আক্রান্ত রিয়াজুলের পাশে বসুন্ধরা শুভসংঘ

কিডনি রোগী রিয়াজুলের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন শুভসংঘের সদস্যরা

অ অ

কুড়িগ্রামের উলিপুরে দুই কিডনি অকার্যকর ও লিভারের সমস্যায় আক্রান্ত অসহায় রিয়াজুল ইসলাম রয়েলের (৩৫) পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে পরিবারটির মাঝে চাল, ডাল, তেল, চিনি, আটা, আলুসহ বিভিন্ন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কৃষ্ণমঙ্গল আদর্শপাড়া গ্রামে রিয়াজুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। 

এ সময় কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মানু, বসুন্ধরা শুভসংঘের উলিপুর উপজেলা শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী, উপদেষ্টা সাজাদুল ইসলাম সাজুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াজুল আগে ঢাকায় রিকশাচালক ও বাসের হেলপার হিসেবে কাজ করতেন। বর্তমানে গুরুতর অসুস্থ রিয়াজুলের জীবন বাঁচাতে সপ্তাহে দুই থেকে তিন দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবারের জমানো সব টাকা শেষ হয়ে যায় এবং পরিবারটি চরম অর্থকষ্টে পড়ে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কালের কণ্ঠ অনলাইনে ‘রিয়াজুলের ডায়ালাইসিসের খরচ জোগাতে দিশেহারা পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিভিন্ন ব্যক্তি রিয়াজুলের সহায়তায় এগিয়ে আসেন। বসুন্ধরা শুভসংঘের এই মানবিক সহায়তা পেয়ে রিয়াজুলের মা রেনু বেগম আবেগাপ্লুত হয়ে শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন