নগরকান্দায় অনলাইন জুয়াবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত
তরুণদের অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রাখতে ফরিদপুরের নগরকান্দায় সচেতনতামূলক সভা
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।
তরুণ ও যুবসমাজকে অনলাইন জুয়ার ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বসুন্ধরা শুভসংঘ নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে তালমা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা হয়।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির সহজলভ্যতার কারণে বিভিন্ন মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অনলাইন জুয়ার বিস্তার দ্রুত বাড়ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে তরুণদের একটি অংশ এসব প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি মানসিক চাপ, হতাশা, পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও অপরাধের ঝুঁকি তৈরি হচ্ছে।
বক্তারা বলেন, অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রমের বিষয়ে দায়িত্বশীল নজরদারি করতে হবে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও খোলামেলা সম্পর্ক গড়ে তুলতে হবে। শুধু নিষেধাজ্ঞা নয়, তরুণদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, স্বেচ্ছাসেবা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা। এ ছাড়া পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সচেতনতা বাড়ানোর কথাও বলেন বক্তারা।
সভায় তরুণদের অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও সহজে অর্থ উপার্জনের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা, দক্ষতা, পরিশ্রম ও সৎ কর্মসংস্থানের মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ও তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী এবং বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
সভায় আরও উপস্থিত ছিলেন নবগঠিত বসুন্ধরা শুভসংঘ নগরকান্দা উপজেলা শাখার উপদেষ্টা মো. হাবিবুর রহমান বাবুল তালুকদার, মো. সাইফুর রহমান মুকুল, মো. মিজানুর রহমান, মো. মোস্তাক আহম্মেদ, আব্দুল মান্নান মোল্যা; সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, মো. সিরাজ খলিফা, মো. হালিম সরদার, মো. রহমান মাতুব্বর, মো. কাসেম খলিফা, মো. সেকেন্দার আলী; সাধারণ সম্পাদক মো. তাজউদ্দীন; যুগ্ম সাধারণ সম্পাদক মীর নওজের আলী, মো. শাহিন মোল্যা, মো. জুবায়ের হোসেন; সাংগঠনিক সম্পাদক মো. সোহেল সরদার; সহ-সাংগঠনিক সম্পাদক শাহফির খান সৌরভ, মো. নিরু শেখ; অর্থ সম্পাদক মো. তামিম শেখ; দপ্তর সম্পাদক মো. অরিদ খলিফা; নারী বিষয়ক সম্পাদক রিক্তা আক্তার; ইভেন্ট সম্পাদক কাজী আমেনা; কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রিনা আক্তার; প্রচার সম্পাদক বিউটি বেগম; সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অনীমেষ শীল; স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ; ক্রীড়া সম্পাদক মো. ইকবাল শেখ; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হুমাউন কবির; শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক নিতিশ মন্ডল; আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রাসেল খলিফা রনি; ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. বাবুল মাতুব্বর; সমাজকল্যাণ সম্পাদক মো. এনায়েত মাতুব্বর এবং কার্যকরী সদস্য মো. সাহিদুর রহমান, মো. মজিবুর রহমান, ইলিয়াস মোল্যা, মো. আবু জাফর।
