EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

লালমনিরহাটে শুভসংঘের উদ্যোগে পাঁচ শতাধিক চারা বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়

পরিবেশ সুরক্ষা ও তরুণদের স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

লালমনিরহাটে শুভসংঘের উদ্যোগে পাঁচ শতাধিক চারা বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়
অ অ

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে বসুন্ধরা শুভসংঘ উত্তর বাংলা কলেজ শাখা। 

সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে উত্তর বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসান আহমেদ উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরিবেশ সুরক্ষা ও তরুণদের স্বেচ্ছাসেবী কাজে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও মানুষের জরুরি স্বাস্থ্যসেবায় রক্তের গ্রুপ জানা দুটি উদ্যোগই জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শফিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল ইসলাম ও হৃদয় মিয়া, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোছা. তানজিলা আক্তার এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমেদ হিমেল।

এছাড়া বসুন্ধরা শুভসংঘ উত্তর বাংলা কলেজ শাখার সভাপতি মো. সুরুজ আলী, সহ-সভাপতি মো. তমা আক্তার, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. ইশরাত জাহান ও মো. হাসানুজ্জামান রিমন, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, দপ্তর সম্পাদক মো. আলাল উদ্দিন মোল্লা, অর্থ সম্পাদক মতিহার রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন