EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

রাজবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

রাজবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

রাজবাড়ীর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভায় অংশ নেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি: সংগৃহীত

অ অ

‘শুভকাজে সবার পাশে’—এই স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে হাম ও ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক আলোচনা সভা, বিজ্ঞান প্রদর্শনী এবং ভালো কাজের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘ধন্যবাদ কার্ড’ পাওয়া তিন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি নাছিমা আখতার। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, ‘হাম ও ডেঙ্গুর বিস্তার রোধে গণসচেতনতার কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা জনসচেতনতা বৃদ্ধিতে যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করি, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত বিজ্ঞান প্রদর্শনী পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসাইন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল হক, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান এবং সংগঠনের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক গুলশান আরা মিতা।

আরও পড়ুন