EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ

ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ; শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান তরুণদের

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:৪৮ পিএম

সবুজের স্বপ্ন বুনতে রাজশাহী কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ

ছবি: বসুন্ধরা শুভসংঘ

অ অ

ইট-পাথরের বিস্তৃত নগরসভ্যতার ভিড়ে যখন প্রকৃতি প্রতিনিয়ত হারাচ্ছে তার সবুজ আবরণ, ঠিক তখনই পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক অনন্য বার্তা নিয়ে আজ শনিবার (২৭ জুন) রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি যেন কেবল গাছ লাগানোর আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। প্রতিটি চারার সঙ্গে যেন জুড়ে দেওয়া হয় প্রকৃতিকে ভালোবাসার এক নীরব আহ্বান একটি গাছ, একটি জীবন, একটি চারা, একটি সবুজ আগামী।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহমেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম শাফি ,যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা আশা ও শাহেদ ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডি এম আল আমিন, সদস্য সাইয়েদ বিন আনোয়ার ফারদিন অন্তর সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

আয়োজকরা জানায়, ‘আমাদের মতো তরুণদের হাত ধরেই গড়ে উঠতে পারে সবুজে ঘেরা একটি বাসযোগ্য বাংলাদেশ। তাই প্রত্যেকে যদি নিজের জীবনে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব করি, তবে অদূর ভবিষ্যতে দেশের পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

আরও পড়ুন