EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

আধুনিকতা বনাম ঐতিহ্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুভসংঘের প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের জ্ঞানভিত্তিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:১২ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুভসংঘের প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

অ অ

তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবাদী চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। প্রতিযোগিতার বিষয় ছিল- ‘আধুনিক সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে ক্ষতিগ্রস্ত করছে’।

বিতর্কে সরকারি দলের বিতার্কিকরা দাবি করেন, পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ ও প্রযুক্তির অপব্যবহার তরুণ সমাজকে নিজস্ব শিকড় থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অন্যদিকে, বিরোধী দলের বিতার্কিকরা যুক্তি দেন যে, আধুনিকায়ন ঐতিহ্যকে ধ্বংস নয়, বরং নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য ও বিশ্বব্যাপী পরিচিত করে তুলছে।

বিতর্ক শেষে বিচারকমণ্ডলীর রায়ে বিরোধী দল বিজয়ী ঘোষিত হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসাইন এবং বাংলা বিভাগের প্রভাষক সাবেকুন খালেক সুবা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. শাহেদ আক্তার।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের জ্ঞানভিত্তিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সরকারি দলের সদস্য হিসেবে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন মাহফুজ আলম সমুদ্র, জুয়েল রানা, ফেরদৌস হোসেন ও খুশি। বিরোধী দলের সদস্যরা হলেন চৈতি গুপ্তা পায়েল, তিশা সাহা, তনুশ্রী মোহন্ত ও কাব্যশ্রী রায়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আকাশ রায়, প্রচার সম্পাদক মো. ফেরদৌস হোসেন, নারী বিষয়ক সম্পাদক চৈতি গুপ্তা পায়েল, ইভেন্ট সম্পাদক আরেফিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন