EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ
অ অ

বাংলাদেশ কয় ঋতুর দেশ?- এমন প্রশ্নে হাত উঠলো একাধিক শিশুর। বৈশাখ কোন ঋতুতে?- এই প্রশ্নেও একাধিক হাত। এবার ঘোষণা এলো উপস্থিত শিশুর সবাইকেই দেওয়া হবে পুরস্কার। মেলা থেকে পছন্দমতো তারা কিনতে পারবে খেলনা।

ইভা নামে এক অভিভাবক রীতিমতো থমকে দাঁড়ালেন। প্রশ্ন ছুড়ে দিলেন, এটা কারা দিচ্ছে? বসুন্ধরা শুভসংঘের কথা বলতেই মাথা নাড়িয়ে সায় দিলেন। নিজেই নিয়ে গেলেন সাত শিশুকে। পছন্দমতো শিশুরা খেলনা কিনলো। এছাড়া আগে থেকেই কিনে রাখা মাটির তৈরি হাতি, গরু ইত্যাদি তাদের দেওয়া হলো।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দেখা যায় এমনই এক আনন্দঘন দৃশ্য। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের মেলা থেকে সাত শিশুকে তাদের পছন্দমতো খেলনা কিনে দেওয়া হয়। সাহিত্য একাডেমি উদ্যোগে জাসাসের সহযোগিতায় এই মেলা শুরু হয়।

এ উদ্যোগের প্রশংসা করে অভিভাবক ইভা বলেন, ‘এটা তো নিসন্দেহে একটা ভালো উদ্যোগ। এর আগে এমন উদ্যোগ আমি আগে কখনো দেখিনি। পহেলা বৈশাখে এমন উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার বলেন, ‘শিশুদের জন্য এমন আয়োজন নিসন্দেহে প্রসংশনীয়। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। শিশুরা প্রশ্নের উত্তর দিয়ে মেলা থেকে পছন্দ মতো কিছু কেনার যে ধারণা এটা সত্যিই ব্যতিক্রম। এর আগেও বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়াতে ব্যতিক্রম বেশ কিছু আয়োজন করেছে। তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।’

সাহিত্য একাডেমির পরিচালক নন্দিহা গুহ বলেন, ‘মেলা এসে শিশুরা নিজের পছন্দ মতো খেলনা কিনেছে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে। এমন উদ্যোগের সঙ্গে জড়িত থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। সত্যিই এটি খুব প্রশংসনীয় উদ্যোগ।’

আরও পড়ুন