EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নারীদের স্বাবলম্বী করতে নওগাঁয় শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

রানীনগর উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম

নারীদের স্বাবলম্বী করতে নওগাঁয় শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

নারীদের স্বাবলম্বী করতে নওগাঁর রাণীনগরে ১৫ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বসুন্ধরা শুভসংঘ, রানীনগর উপজেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। 

বসুন্ধরা শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মো. মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম আল মামুন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, প্রচার সম্পাদক শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, জেলা কমিটির উপদেষ্টা জাহিদ রাব্বানী রশিদ, শুভসংঘ রাণীনগর উপজেলা শাখার সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন, রায়হানুল হক, সাইফুল ইসলাম শাহীন, বগুড়া জেলার আদমদিঘী উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক, হাসিবুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক আশিকুজ্জামান ছোটন, কালের কণ্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, কালের কণ্ঠ আদমদিঘী উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, বাংলানিউজ টোয়েন্টিফোর নওগাঁ জেলা প্রতিনিধি তৌহিদ ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, তিন মাস প্রশিক্ষণ শেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ বসুন্ধরা শুভসংঘের মহৎ উদ্যোগ। এমন আয়োজনের মধ্যে দিয়ে নারীরা অসচ্ছলতাকে পিছনে ফেলে সচ্ছলতার পথে এগিয়ে যাবে। সেইসাথে তাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এমন কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি। 

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, সারাদেশে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে সারাবছর বসুন্ধরা শুভসংঘ নানাভাবে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর রানীনগর উপজেলার ১৫ জন নারীকে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে তাদের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হলো। এরমধ্যে দিয়ে তাঁদের জীবিকার সম্ভাবনার দুয়ার খুলে গেলো।

আরও পড়ুন