EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার মাহফিল

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম

মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত

অ অ

‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ইফতার মাহফিল করেছে বসুন্ধরা শুভসংঘ, মাদারীপুর জেলা শাখা। 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) শহরের সুমন হোটেল সংলগ্ন স্থানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, মাদারীপুর জেলা ছাত্রদল নেতা মো. ইকবাল হোসাইন, ডিসি সিএ বি, এম রাসেল, সিএ টু এইচ এম মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক শুবল বিশ্বাস, আয়শা আকাশী, এস এম আরাফাত, ইরাদ হোসেন, শরীয়তপুরে কালের কণ্ঠ জেলা প্রতিনিধি ইমন, কালকিনি উপজেলা প্রতিনিধি মিন্টু, শিবচর প্রতিনিধি দেলোয়ার হোসেন, সময় টিভির চিত্র সাংবাদিক শাহাদাত।

এ ছাড়াও বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদসহ সজল, দিদার মোল্লা, ইমন, তৃপ্তি, মুনা, আসাদ, সাগর, ত্বহা, সিয়াম, সাজন, নোমান, রোমান, ফরিদ, নবীন ও পিন্টুসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন