EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

পথশিশুদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার ইফতার অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

পথশিশুদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার ইফতার অনুষ্ঠিত
অ অ

‘শুভ কাজে, সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পথশিশুদের সঙ্গে ইফতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ জাবি শাখা। সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজনের আয়োজন করা হয়।

রবিবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকজন পথশিশুকে আমন্ত্রণ জানানো হয়। বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তাদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করেন এবং খাবার বিতরণ করেন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই আয়োজনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করা হয়।

বসুন্ধরা শুভসংঘ জাবি শাখার সাধারণ সম্পাদক সানজিদা খানম বলেন, বসুন্ধরা শুভসংঘ ‘আলোর পথে, ভালোর সাথে’ এই মন্ত্রে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। জাবি শাখার এবারের ইফতার আয়োজনের মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে পেরেছি। পথশিশুরা অংশগ্রহণ করায় ইফতারের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক আয়োজন অব্যাহত থাকবে।

শাখার সভাপতি প্রত্যাশা রানী বলেন, ইফতার বিতরণ ও শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে খুবই ভালো লাগছে। তাদের মুখের হাসিই ছিল আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। এমন উদ্যোগে আমাদের সবারই অংশ নেওয়া উচিত।

এদিন ইফতারে উপস্থিত ছিলেন শাখার সভাপতি প্রত্যাশা রানী, সহ-সভাপতি অনুদীপ সরকার, সাধারণ সম্পাদক সানজিদা খানম, প্রচার সম্পাদক রিফাত বিন নুর, সাংগঠনিক সম্পাদক পরান চন্দ্র রায়, দপ্তর সম্পাদক কে. এম. জাহিদ বিন খালিদ, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শরীফ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জান্নাতারা ফেরদৌস এলসা, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক সুমাইয়া আক্তারসহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন