EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল ও কোরআন শরিফ বিতরণ

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল ও কোরআন শরিফ বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) মনোহরদী পৌরসভার ২নং ওয়ার্ডের চন্দনবাড়ি চরপাড়া এলাকায় অবস্থিত আলাউদ্দিন কবিরাজ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল ও কোরআন শরিফ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রায় ৭০ জন শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুভসংঘের পক্ষ থেকে মাদ্রাসা ছাড়াও বিভিন্ন মসজিদে কোরআন শরিফ বিতরণ করা হয়। ইফতারের আগে মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আলাউদ্দিন বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এ ধরনের সহমর্মিতা আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের মাঝে মানবিক চেতনা জাগ্রত করে।’


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘রমজানের শিক্ষা শুধু আত্মসংযমে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অবহেলিত, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ মাসের প্রকৃত তাৎপর্য। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একসাথে জামাতে নামাজ আদায়ের উপযোগী একটি মসজিদ অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এসে এই প্রয়োজন পূরণে সহযোগিতা করবেন

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. এমদাদুল হক সোহেল, মোখলেসুর রহমান, মোহাম্মদ আব্দুল হামিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করে। মানবতার কল্যাণে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন