EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নওগাঁ

ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

‘আমাদের কথা কেউ ভাবে না, শুভসংঘ ভেবেছে’- আর্ত কৃষাণিদের প্রতিক্রিয়া।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

ধামইরহাটে শুভসংঘের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

নওগাঁর ধামইরহাটে বসুন্ধরা শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি ) সকালে ধামইরহাট উপজেলা সদরের নিমতলী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষাণিদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার মো. রেজাউল করিম মুসা ও সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল আলম লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক মো. জাকির হোসেন ইদ্রিস, নারী উদ্যোক্তা ফাতেমা খানম রিনা, বসুন্ধরা শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের ধামইরহাট প্রতিনিধি মো. হারুন আল রশীদ। 

দক্ষিণ চকযদু মুড়াপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষানি মুনতি পাহানী (৪৫) বলেন,‘শীতের কারণে পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। এই কম্বল পেয়ে অন্তত কিছুটা উপকার হবে।’

একই গ্রামের আরেক কৃষানি শোভা পাহানী বলেন, ‘আমাদের কথা কেউ ভাবে না। বসুন্ধরা শুভসংঘ আমাদের কথা ভেবেছে- এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।’

ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল আলম লিটন বলেন,‘অসহায় মানুষের সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা সবার নৈতিক দায়িত্ব।’

বসুন্ধরা শুভসংঘ ধামইরহাট উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের ধামইরহাট প্রতিনিধি মো. হারুন আল রশীদ জানান, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে। এর ধারাবাহিকতায় সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন