রাজধানীর দৈনিক বাংলা মোড়ে চলন্ত বাসে আগুন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর দৈনিক বাংলা মোড়ে চলন্ত একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতের এ ঘটনায় কেউ হতাহত হননি। বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে রাত ১১টা ৩৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন তারা। রাত ১১টা ৩৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১১টা ৫৯ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন