EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বেতন-বকেয়া পরিশোধে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মীদের আলটিমেটাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ এএম

বেতন-বকেয়া পরিশোধে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মীদের আলটিমেটাম

ছবি: সংগৃহীত

অ অ

নতুন পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ এবং প্রাপ্য সমুদয় বকেয়া পরিশোধের দাবিতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। আগামী নভেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন পে-স্কেল কার্যকর করে বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধের দাবি জানিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে মাঠপর্যায়ের সব কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মচারীরা।

এ দাবিতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক ব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন কর্মচারীদের প্রস্তাবিত ইউনিয়নের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়েছে, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও ন্যায্য অধিকার বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন এবং প্রাপ্য সমুদয় বকেয়া একসঙ্গে পরিশোধ করতে হবে।

এতে আরও বলা হয়, আগামী ২৬ নভেম্বর ২০২৬ সালের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৯ নভেম্বর থেকে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের মাঠপর্যায়ের সব কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হবেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মচারীদের প্রস্তাবিত ইউনিয়নের পক্ষ থেকে কর্তৃপক্ষকে দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন