EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে নৌকাবাইচ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে হাতিরঝিলে নৌকাবাইচ

ছবি: কামরুল ইসলাম রতন

অ অ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১০টি নৌকা অংশ নেয়।

হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো সেখান থেকে যাত্রা করে এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজা প্রান্তে ফিরে আসে। প্রতিযোগিতাকে ঘিরে হাতিরঝিল এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী নৌকাবাইচের সংস্কৃতিকে রাজধানীতে তুলে ধরা এবং নগরবাসীর মধ্যে দেশীয় ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়ানোর এ আয়োজন ডিএনসিসির ১৫ বছর পূর্তি উদ্‌যাপনে বাড়তি মাত্রা যোগ করে।

আরও পড়ুন