EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি
অ অ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রবিবার থেকে টানা তিন দিন এই সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রথম দিন রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। আর ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৮ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রবিবার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন