রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৩৩ মিনিটে শাহ আলী প্লাজার পশ্চিম পাশে এ বিস্ফোরণ ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি জানান, বিস্ফোরণের পরও যান চলাচলসহ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
