EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫১৭

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫১৭

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার চালানো এই অভিযানের পাশাপাশি রাজধানীর বিভিন্ন থানায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের মধ্যে মিরপুরে সর্বোচ্চ ১৪৬ জন, ওয়ারীতে ৮০ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মতিঝিলে ৫৭ জন, লালবাগে ৪৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরায় ৪১ জন এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

এ ছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি একটি বাস জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ডিএমপি।

আরও পড়ুন