EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

৮৬ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা দিচ্ছে সরকার
অ অ

দেশের ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাকর্মীদের সম্মানী ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় সেবাকর্মী মাসিক সম্মানী পাবেন।

প্রতিবেদন অনুযায়ী, এ কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন উপকারভোগী রয়েছেন। তাঁদের মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচি অনুযায়ী, একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। উপকারভোগীদের কাছে ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে সরাসরি এ অর্থ পৌঁছে দেওয়া হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

আরও পড়ুন