EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই উদ্ভাবনে এগিয়ে: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই উদ্ভাবনে এগিয়ে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

পুষ্টিগত দিক থেকে শক্তিশালী প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতাও বেশি বিকশিত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণে প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ খাতের জন্য নতুন নতুন বাজার সম্প্রসারণ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অচিরেই বাংলাদেশ বিশ্ববাজারে প্রাণিসম্পদ খাতে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন তিনি।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হবে।

আরও পড়ুন