অদম্য প্রত্যয়: ১২০০ পরীক্ষার্থীর মাঝে একাই পেলেন জিপিএ-৫
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
কৃতি শিক্ষার্থী প্রত্যয় ও তাঁর পরিবারকে অভিনন্দন জানাচ্ছেন গাজীপুর জেলা প্রশাসক।
গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের ১ হাজার ২০০ পরীক্ষার্থীর মধ্যে এবারের এইচএসসি পরীক্ষায় একাই জিপিএ-৫ অর্জন করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী উলফাত কবীর প্রত্যয়।
মানবিক বিভাগ থেকে অদম্য ইচ্ছাশক্তিতে এই অসামান্য সাফল্য অর্জন করায় আজ বুধবার (২৫ নভেম্বর) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া তাঁকে ও তাঁর পরিবারকে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
চোখের আলো না থাকলেও মনের প্রবল আলোয় স্বপ্ন জয় করেছেন প্রত্যয়। কলেজের ১ হাজার ২০০ শিক্ষার্থীর কেউই যেখানে জিপিএ-৫ পাননি, সেখানে শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সর্বোচ্চ এই ফলাফল অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।