EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ১

বিবিসি বাংলা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ১
অ অ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা ঈদগাহ মাঠে ককটেল তৈরির সময় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত টমাস উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি পদে ছিলেন। ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত হন তিনি। বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। ওই এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা।

ওসি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন