EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপি নেতা ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আগামী ৬ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। 

আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সম্প্রতি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপি নেতা ওসমান ফারুক। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

আরও পড়ুন