EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইউপি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

ইউপি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় সাড়ে চার লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন। এতে দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪০ জন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে এবং ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন, তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩১ আগস্টের পর নতুন করে ভোটার হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। 

এ বছর পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন