EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত বাইসাইকেলের নমুনা নিজেই চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের ৩ লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য বাইসাইকেলের নমুনা তার সামনে উপস্থাপন করা হয়। এসব সাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই তিনি নিজে কিছুক্ষণ বাইসাইকেল চালান।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন