EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

অ অ

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ মহড়া প্রমাণ করবে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত ও পেশাদার। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একসঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছেন। এর সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত। 

প্রধানমন্ত্রী বলেন, এ মহড়া দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর পেছনে রয়েছে দূরদর্শী পরিকল্পনা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, এ ধরনের যৌথ অনুশীলন তিন বাহিনীর মধ্যে সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা বাড়াবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি আরও শক্তিশালী করবে।

সূত্র: বাসস

আরও পড়ুন