EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

জনকল্যাণমূলক উন্নয়নে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে নায়াব ইউসুফ।

অ অ

ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদের নবনির্মিত মার্কেটের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে জেলা পরিষদের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মার্কেটটির উদ্বোধন করেন। এ সময় ফিতা কেটে ও ভিত্তিপ্রস্তর উন্মোচনের মাধ্যমে মার্কেটটির কার্যক্রমের সূচনা করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, নবনির্মিত মার্কেটটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং ফরিদপুরের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিসি মিতুল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন