মিরপুরে আবারও যাত্রীবাহী বাসে আগুন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
মিরপুর ১ নম্বরে ‘বসুমতি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর এলাকায় আবারও যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। এবার মিরপুর ১ নম্বরে ‘বসুমতি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, মিরপুরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
শাহ আলী থানার এক এসআই বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
আরও পড়ুন