EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কাদের এগ্রোকে ৩ লাখ টাকা জরিমানা

শিশু খাদ্যে চিনির বদলে এসপারটেম, বিটা-ক্যারোটিন এর বদলে ডাই

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

শিশু খাদ্যে চিনির বদলে এসপারটেম, বিটা-ক্যারোটিন এর বদলে ডাই

প্রতীকী ছবি।

অ অ

রাজধানীর কেরানীগঞ্জে একটি কারখানায় অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও শিশুখাদ্যে ভয়াবহ ভেজালের প্রমাণ পাওয়া গিয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ওই এলাকার রুহিতপুর বিসিক শিল্প এলাকায় এসব অনিয়মের অভিযোগে ‘কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের পরিচালনায় এ ভ্রাম্যমান আদালতে এসব অনিয়ম খুঁজে পাওয়া যায়।

উৎপাদিত বিভিন্ন ধরণের শিশুখাদ্যের উপাদানে উল্লেখিত চিনির পরিবর্তে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিন উল্লেখ থাকলেও বাস্তবে টেক্সটাইল ডাই (বস্ত্রের রং) ব্যবহার করা হচ্ছিল। এছাড়া জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি হচ্ছিল।

এমনকি কারখানাটিতে পরিদর্শনের সময় চিনির মজুত বা ব্যবহারের প্রমাণও মেলেনি।

লেবেলে উৎপাদনের তারিখ ও মেয়াদ যথাযথভাবে দেওয়া হয়নি। উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উৎস শনাক্তের নথি কিংবা ব্যবহৃত উপকরণের নিরাপদতা তথ্যপত্র (এমএসডিএস, সিওএ) ও বিশ্লেষণ সনদ দেখাতে পারেনি। 

প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ 

এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদন্ড েদওয়া হয়। তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় জরিমানার পাশাপাশি অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন