EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থী উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে পুণ্যার্থীদের বহনকারী একটি বোট। পরে বোটসহ ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার রাতে লইট্টা খালি খাল থেকে তাঁদের উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়ার পর তাঁদের নিরাপদে উৎসবস্থলে পৌঁছে দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একদল পুণ্যার্থী রাস উৎসবে যোগ দিতে শনিবার সুন্দরবনের ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে বোটে করে রওনা হন। রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নদীতে ভাসতে থাকে এবং পুণ্যার্থীদের যাত্রা ব্যাহত হয়। 

এ সময় বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্ট দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে লইট্টা খালি খাল থেকে ইঞ্জিন বিকল বোটসহ ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। এরপর নিরাপদে উৎসবস্থলে পৌঁছে দেওয়া হয়।

প্রসঙ্গত, সুন্দরবনের দুবলার চরে রোববার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। দেশের বিভিন্ন স্থান থেকে বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথে পুণ্যার্থীরা উৎসবে যোগ দেন। ৪১৬টি নৌযানে প্রায় ১০ হাজার পুণ্যার্থী এবারের উৎসবে অংশ নিয়েছেন।

আরও পড়ুন