EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এনসিপি নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

এনসিপি নেতাদের সঙ্গে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় সচিবালয়ে বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৈঠকে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন সদস্যসচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এনসিপির সঙ্গে বৈঠকের পর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্য গঠনের লক্ষ্যে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।


গত বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার এই পদক্ষেপ নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক নেতারা। এনসিপি নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ ইস্যুতে রাজনৈতিক ঐক্যের বিষয়ে তাঁরা ইতিবাচক ও একমত। তবে এ বিষয়ে তাঁদের অন্তত দুটি প্রস্তাব রয়েছে। এর মধ্যে একটি হলো গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন।

আরও পড়ুন