EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাজারীবাগে ব্লেন্ডার মেশিন চালুর পর বিস্ফোরণে নারীর মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

হাজারীবাগে ব্লেন্ডার মেশিন চালুর পর বিস্ফোরণে নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় ব্লেন্ডার মেশিন চালুর পরপরই বিস্ফোরণে পারভীন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এতে তাঁর খালাতো বোন ফরিদা বেগম ও মেয়ে ফাতেমা আক্তার উর্মি আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে পারভীনের মরদেহ উদ্ধার করে। বিস্ফোরণের তীব্রতায় বাসার দেয়ালের একাংশ ধসে পড়ে এবং জানালার কাচ ভেঙে যায়। আহত ফরিদা ও উর্মিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতের মেয়ে উর্মির দাবি, ব্লেন্ডার চালু করার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ হয়। তবে ব্লেন্ডার চালুর সঙ্গে বিস্ফোরণের সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন