EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর

এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

অ অ

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই এ সংলাপ শুরু হতে পারে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র।

সূত্রগুলোর বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় বা সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।


তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফেরার পর সংলাপ শুরু হতে পারে। সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ইতোমধ্যে সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়।

আরও পড়ুন