EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলা, নিন্দা জানালো বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

সৌদি আরবে হুথিদের হামলা, নিন্দা জানালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ার লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টাকে ব্যাহত করে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

পরিস্থিতির আরও অবনতি রোধে এ ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন