লালমনিরহাটে বিভিন্ন কর্মসূচি শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পিএম
এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটে যান প্রধানমন্ত্রী।
সফরকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন।
এ ছাড়া সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন।
বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে লালমনিরহাট সফর করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম লালমনিরহাট সফর।
