EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধান বিচারপতির নামে অসত্য মন্তব্য প্রচারের প্রতিবাদ আপিল বিভাগের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

প্রধান বিচারপতির নামে অসত্য মন্তব্য প্রচারের প্রতিবাদ আপিল বিভাগের
অ অ

কাদের মোল্লার ফাঁসি সংক্রান্ত মন্তব্যের নামে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে অসত্য, বিভ্রান্তিকর ও মনগড়া বলে জানিয়েছে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ নভেম্বর আপিল বিভাগে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে থাকা একটি মামলার দীর্ঘ শুনানি হয়। মামলাটি ছিল ‘এস এম আমিনুজ্জামান ফারুক ও অন্যরা বনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ (ক্রিমিনাল আপিল ৮/২০২৪)।

শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অংশ নেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হকসহ অন্যান্য আইনজীবী। আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে অন্য কেউ সেখানে ছিলেন না।

আপিল বিভাগ জানায়, ওই শুনানিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী কাদের মোল্লার ফাঁসি নিয়ে এমন কোনো মন্তব্য করেননি, যা গণমাধ্যমে প্রচার করা হয়েছে। মূলত প্রধান বিচারপতি এ ধরনের কোনো মন্তব্যই করেননি।

এমন অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে সর্বোচ্চ আদালত নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সর্বোচ্চ আদালত বিষয়ে এ ধরনের সংবাদ পরিবেশন আদালত অবমাননার শামিল বলেও সতর্ক করা হয়েছে।

সংবাদ প্রকাশ বা প্রচারের আগে গণমাধ্যমকর্মীরা যথাযথভাবে তথ্য যাচাই করলে এমন অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করে আপিল বিভাগ।

আরও পড়ুন