রোহিঙ্গা সংকটের এক দশক নিয়ে ব্র্যাকের নীতি সংলাপ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
রোহিঙ্গা সংকটের এক দশক পূর্তিতে ভবিষ্যৎ করণীয় ও কৌশল নির্ধারণে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক একটি নীতি সংলাপের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
নীতি সংলাপে ব্র্যাকের সাম্প্রতিক গবেষণার ফলাফলের ভিত্তিতে রোহিঙ্গা শিবির এবং কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, বিভিন্ন দেশের উন্নয়ন সহযোগী, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, দেশি ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।