EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু। তিনি বলেন, সকালে বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপির বাড়িতে এসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, সকালে ‘বিক্ষুব্ধ জনতা’ মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরও আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন