লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপ বিনষ্ট করল প্রশাসন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
লক্ষ্মীপুর সদর উপজেলার করাতির হাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু পাইপ বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করাতির হাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপগুলো বিনষ্ট করা হয়েছে। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনে ব্যবহৃত কোনো ড্রেজারের সন্ধান পাওয়া যায়নি।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা সরাসরি নেতৃত্ব দেন। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।