EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো হবে: প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অ অ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মী পাঠানোর ব্যয়ও সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় স্বল্প খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে এক হাজার জন হবেন গুম-খুনের শিকার পরিবারের সদস্য এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য। 

সংসদে তারেক রহমান বলেন, ‘এই ১০ হাজারের মধ্যে এক হাজার বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছেন, ২৪-এর আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন, তাঁদের পরিবারের এক হাজার সদস্যকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি।’

আরও পড়ুন