EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম

বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
অ অ

রাজধানীর ভাটারার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। 

জানা গেছে, ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে ২০২৪ সালে পালিয়ে যান মুফতি রুহুল আমিন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি।

রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন