EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ককটেল বিস্ফোরণ

ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

তিনটি মোটরসাইকেলে আগুন

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০১ এএম

ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা মোল্লা নিহত হয়েছে। এসময় তিনটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর ) রাতে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্টান্ডে এলাকায় এ ঘটনা ঘটে। 

কৃষক দল নেতা রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার পুত্র এবং সে ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 

জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে রাজু মোল্লার উপর তারা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার পর থেকে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামের এক লোক কে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়েছে । আমরা পরীক্ষার নিরীক্ষা করে দেখতে পাই যে সে মারা গেছে।

আরও পড়ুন