EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভিডিও ফুটেজ দেখে টুঙ্গিপাড়ার ঘটনার ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পিএম

ভিডিও ফুটেজ দেখে টুঙ্গিপাড়ার ঘটনার ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা আইনের ওপর হামলা চালিয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটলেও আমরা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত রক্তপাত বা হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি।’

চার-পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, ‘দেশের বাইরে বসে সাবেক মন্ত্রী, এমপি ও তথাকথিত নেতারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও মেসেজ দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছে। তারা চাইছে আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি।’

তিনি বলেন, ‘কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের রক্তে হাত পাকাতে চায় না। তবে কেউ যদি থানা আক্রমণ করে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রাইভেট ডিফেন্স এবং নিয়মানুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।’

বিরোধীদলীয় চিফ হুইপে নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশ সফরে আমাদের বিরোধীদলীয় চিফ হুইপের ওপর এই ফ্যাসিবাদী শক্তির কুচক্রী সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করেছে। এর আগেও তারা নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অভদ্র আচরণ করেছে। এগুলোই তাদের চরিত্র। পতিত ফ্যাসিবাদী শক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, এ দেশে তাদের কোনো স্থান হবে না।’

আরও পড়ুন