EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীর তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

রাজধানীর তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটি পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন