ফরিদপুরে তিন ফার্মেসিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অনুমোদনহীন ওষুধের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে তিনটি ওষুধের দোকানকে ঔষধ ও কসমেটিকস আইনে, রায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউসকে ২০২৩-এর বিভিন্ন ধারায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে দোকানগুলোতে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পাশাপাশি প্রতিটি দোকানে ওষুধ ক্রয়ের বৈধ পাকা ইনভয়েস ও পাওয়া যায়নি।
অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।