EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে আ.লীগের হামলা, সরকারের নিন্দা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠানে আ.লীগের হামলা, সরকারের নিন্দা

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের ওপর হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। এতে প্রায় ১০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ধরনের হামলা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’। এ ঘটনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী।

বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। পাশাপাশি দায়ীদের শনাক্ত করে দেশটির আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিক যেন গণতান্ত্রিক অধিকার চর্চা বা রাজনৈতিক মত প্রকাশের কারণে সহিংসতা ও ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন