EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

অ অ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য দেওয়ার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী, ১৪ নভেম্বর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন