EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এর আগে জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি অবহিত করেন। এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. র. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তিনি স্পিকার বরাবর নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

স্পিকার জানান, গত ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি পেয়েছেন। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ উল্লেখ করে স্পিকার বলেন, স্পিকার পদত্যাগপত্র পাওয়ার পর থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হবে। সে অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করা হলো।

আরও পড়ুন