EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জের নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

গোপালগঞ্জের নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন আনসার মোতায়েন

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় এসব সদস্য মোতায়েন করা হয়। তাঁরা জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, প্রধান সড়ক ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর ঠেকাতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন তাঁরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের প্রস্তুত রাখা হয়েছে। 

এর আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুর ও নারায়ণগঞ্জেও আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা ওই দুই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর এলাকার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন